অ্যালফাবেটের বোর্ডে নোবেলজয়ী আরনল্ড

১০ ডিসেম্বর, ২০১৯ ২২:৩৩  
গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট তাদের বোর্ডে নোবেল পুরস্কার বিজয়ূ ফ্রান্সিস এইচ আরনল্ডকে যুক্ত করেছেন। ফেলো অ্যাকাডেমিক শার্লি টিলগম্যানের অবসরে যাওয়ার বোর্ড পরিচালকের এই পদ শূণ্য হয়। খবর রয়টার্স। আরনল্ড ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একটি রিসার্চ গ্রুপ পরিচালনা করেন, তিনি প্রযুক্তি জায়ান্টটির নমিনেটিং এবং কর্পোরেট গভর্নেন্স কমিটিতে দায়িত্ব পালন করবেন। অ্যালফাবেট জানিয়েছে, তিনি রেস্ট্রিক্টেড স্টক ইউনিট থেকে ১ মিলিয়ন ডলারের ইনিশিয়াল ইক্যুইটি অ্যাওয়ার্ড পাবেন। আরনল্ড ২০১৮ সালে রসায়নে নোবেল পুরস্কার পান। এনজাইম ও অ্যান্টিবডি বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেয়া হয়। ডিবিটেক/বিএমটি